খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বানানোর অনুমতি দেয়নি বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বানানোর অনুমতি দেয়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
দেশের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সে সিনেমা নির্মাণ করবেন এম কে জামান। তবে বেগম জিয়াকে নিয়ে সিনেমা বা ডকুমেনটরি নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি জিয়া পরিবার থেকে। সামাজিক মাধ্যমের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি।

মঙ্গলবার (২১ আগস্ট) ফেসবুকে বিএনপি লিখেছে, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরী বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।

এদিকে এম কে জামান জনিয়েছিলেন সিনেমা নির্মাণের আগে বেগম জিয়ার অনুমতি নিয়েছেন নিতি। তার কথায়, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে জামান কিছু বলতে চাননি। আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ