খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারকেই নিতে হবে: লায়ন ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ২৫, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ২৫, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের একজন ওয়ার্ডের সভাপতিও অসুখ হলে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়। সেখানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার অনুমতি দিচ্ছে না সরকার। বেগম খালেদা জিয়ার কিছু হলে দায়ভার শেখ হাসিনার সরকারকে নিতে হবে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে পল্টনের কালভার্ট রোড়ের দলীয় কার্যালয়ে মরহুম আব্দুল মতিন মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ লেবার পার্টির দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে সমস্ত দায় এই সরকারকেই নিতে হবে। “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঁচাত্তর পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী। আজ আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের কথা বললে জেলে যেতে হয়। বেগম খালেদা জিয়ার ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শ্লোগান আজও প্রাসঙ্গিক”।
দোয়া অনুষ্ঠানে মোনাজাত করেন বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. হাবিবুল্লাহ দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, মুখপাত্র শরীফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. শওকত হোসেন চৌধুরী দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুল্লাহ, সাংবাদিক জালাল আহমদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ