খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ফখরুল বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়া সারাজীবন কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। এ শোক, বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন। তিনি আরও বলেন, আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই। আগামীকাল দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় দেশনেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে দুপুর সাড়ে ৩টায় তাকে দাফন করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সঞ্চালনা করবেন উল্লেখ করে বিএনপি মহাসচিব শোকের দিনে নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ