খালেদা জিয়ার হার্টে ৯৫ শতাংশ ব্লক, পরানো হয়েছে রিং - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার হার্টে ৯৫ শতাংশ ব্লক, পরানো হয়েছে রিং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলাদশে জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে।

শনিবার (১১ জুন) দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম করা শুরু হয়। খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয়।

দুপুর ২টা ৫০ মিনিটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানান, ‘খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।

এর আগে আজ দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি বলেছিলেন, ‘ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হবে। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

খালেদা জিয়াকে গতকাল মধ্যরাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ