খাল পরিষ্কার দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ মন্ত্রী-মেয়র - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাল পরিষ্কার দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ মন্ত্রী-মেয়র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মশা নিধনে খাল (লেক) পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মশার কামড়ে অতিষ্ঠ হয়েছেন মন্ত্রী-মেয়রসহ সেখানে উপস্থিত সবাই। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী তাজুল ইসলামের ফেসবুক পেজে দেওয়া একটি লাইভ ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে দেখা গেছে, মন্ত্রী-মেয়রসহ অন্যরা হাত দিয়ে মশা তাড়াচ্ছিলেন। কেউ কেউ মশার কামড় খেয়ে হাত দিয়ে চুলকাচ্ছিলেন।

একপর্যায়ে মন্ত্রীর উদ্দেশে একজন সাংবাদিক প্রশ্ন রেখে বলেন, আজকে আপনি নিজেই দেখতে পাচ্ছেন মশার কী অবস্থা, আপনারাই বসতে পারছেন না। চিন্তা করে দেখেন, মশা নিয়ে ঢাকার মানুষ কত দুর্ভোগের মধ্যে আছে। মশাকে কি আপনার কাছে চ্যালেঞ্জ মনে হয় না?

জবাবে মন্ত্রী বলেন, আমরা সবাই এডিস নিয়ে বেশি আতঙ্কিত। কারণ, এডিস মশার কামড়ে আক্রান্ত রোগীরা মারা যান। সে ক্ষেত্রে বছরের প্রথম থেকে এ নিয়ে বলেছি। স্বাস্থ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিষয়টি নিয়ে তিনি সতর্ক। জনগণের সহযোগিতা নিয়ে সিটি করপোরেশন মশা নিধনের চেষ্টা করবে। নিধন যতটুকু করতে পারবে করবে। তারপরও মানুষ আক্রান্ত হতে পারে। আক্রান্ত হলে চিকিৎসা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ