খুলনায় ব্যাংক থেকে ১৬ লক্ষ টাকা চুরি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনায় ব্যাংক থেকে ১৬ লক্ষ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

 

খুলনা প্রতিনিধি

ছবি সংগৃহীত

বাংলাদেশ কৃষি ব্যাংকের আওতাধীন রূপসা ঘাট শাখার তালা ও ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে খুলনার রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে তিনি জানতে পারেন ব্যাংকের তালা ভেঙে ও ভল্টের তালা ভেঙ্গে টাকা নিয়ে গেছে। ভল্টে ১৬ লাখ টাকার একটু বেশি টাকা ছিল। বর্তমানে তারা ১৪০০ টাকা পেয়েছেন। বাকি টাকা চুরি হয়েছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকটি তালা ভেঙে চোর ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে। তারপর তালা ভেঙে ভল্টের টাকা চুরি করেছে। তিনি জানান ব্যাংকের সব সময় সিকিউরিটি থাকার কথা। সাধারণত সিকিউরুটি গার্ড এ সময় ছিল না। যখন এই ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ