খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ মো. সাদেকুর রহমান রানা (৩৫) দেবেন বাবু রোডের শেখ মো. ইসলামের ছেলে। এ ঘটনায় পলাশ নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ের আহসানউল্লাহ কলেজ গেটের সামনে দুর্বৃত্তরা রানাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রানা কলেজ গেটের সামনে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পলাশ নামে আরেক যুবক গুলিতে আহত হন।

খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতাস্থ আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান রানাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পেটে বাম সাইডে ও গলার নিচে এবং বাম কানের নিচে মোট ৩টি গুলি লেগেছে। এ ঘটনায় নগরীর শের ই বাংলা রোডের মহারাজের ছেলে পলাশ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে আসে। গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনাটি আমরা তদন্ত করছি। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ