খুলনা অঞ্চলে সরিষা ফুলের সমারোহে সবুজ প্রকৃতি যেন হলুদের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা অঞ্চলে সরিষা ফুলের সমারোহে সবুজ প্রকৃতি যেন হলুদের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৩:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৩:০৮ পূর্বাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
নীল আকাশের নিচে বিস্তীর্ণ শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে ফসলের মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। এ যেন এক অপরুপ সৌন্দর্য। দেখে মনে হয় হলুদ বরনে সেজেছে প্রকৃতি। মধু সংগ্রহে ব্যস্ত মৌ মাছিরা। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপর সৌন্দর্যের লীলা ভূমি উপকুলী খুলনাঞ্চলের বিস্তির্ণ জনপথ। শুধু হলুদ আর হলুদের আভায় যেন খুলনা অঞ্চলের মাঠ সেজেছে আপন মহিমায়। সবুজ প্রকৃতি যেন হলুদের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। সরিষার ফুলের মৌ মৌ গন্ধে এখন মৌমাছির গুঞ্জন সরব হয়ে উঠেছে প্রকৃতি। মাঠের পর মাঠ সরষেক্ষেত প্রকৃতিতে যেন অন্য এক মাত্রা এনে দিয়েছে।

হলুদ সরষে ফুলের মৃদু উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামের এখানে-সেখানে। খুলনা শহরের সীমা ছাড়িয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রবেশ করলেই চোখে পড়বে সোনাঝরা এ ফুলের সীমাহীন বাগান। আঁকাবাঁকা মেঠো পথ, দুই পাশে দিগন্ত হারানো হলুদের সমারোহ। ফসল খেতের সর্বত্রই এখন হলুদ রংয়ের গালিচা বিছিয়েছে প্রকৃতি।

ডুমুরিয়া উপজেলার কয়েকজন কৃষক জানান, জিকেবিএসপি প্রকল্পের বিনামুল্যে সার,সরিষা বীজ পেয়ে আমরা অনেক পতিত জমিতে সরিষার আবাদ করেছি । এ বছর সরিষার বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফোটেছে। ফসলের মাঠগুলোতে এখন সরষের হলুদ ফুলে ছেয়ে গেছে। মাঠের পর মাঠ জুড়ে বিরাজ করছে থোকা থোকা হলুদ ফুলের দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর দৃশ্য। সরষের ফুল আকৃষ্ট করছে মৌমাছিসহ প্রকৃতি প্রেমীদের। কয়েক দিন পরই সরিষা উঠবে তাদের ঘরে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, এ বছর খুলনা অঞ্চলের জেলাগুলোতে ২০২২-২৩ অর্থ বছরে সরিষা আবাদ লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ২৪৩৭০ হেক্টর জমি । আবাদ করা হয়েছে ২৬,০১৪ হেক্টর যার উৎপাদন নির্ধারণ করা হয়েছে ৩১,৩৪১ মেট্রিকটন। এখানে বেশী আবাদ করা হয়েছে ৪৯৬৭ হেক্টর । এর আগের ২০২১-২২ মৌসুমে আবাদ করা হয়েছিল ২১০৪৭ হেক্টর এবং উৎপাদন করা হয়েছিল ২৬.৪১৬ মেট্রিকটন সরিষা। গত বছরের চেয়ে এ বছর ৪৯২৫ মেট্রিকটন সরিষা বেশী উৎপাদন হবে । সরিষা উৎপাদনে কৃষকদের প্রণোদনা হিসেবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি প্রকল্প থেকে কৃষকদের প্রশিক্ষনের পাশাপাশী বিনামুল্যে সার ও বীজ দেয়া হয়েছে।

খুলনাঞ্চলে চলতি বছর ২৬০১৪ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। গত ৫ নভেম্বর থেকে রোপণ শুরু হয়েছে। জিকেবিএসপি প্রকল্পের অর্থায়নে কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। এবছর অধিক ফলনশীল বারি-১৪, বারি-১, বিনা ১-১০, সরিষা-১৫, সোনালী সরিষা (এসএস) স্থানীয় টরি-৭ জাতের সরিষা আবাদ করেছেন কৃষক। শীতের রিকতায় হলুদ রং লেগেছে। প্রাণের সম্পদন নিয়ে আসে সরিষার ফুল। অনেকে হলুদের রাজ্যে হারিয়ে যাচ্ছে প্রকৃতির মাঝে। প্রকৃতি সেজেছে নানান রংয়ে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ করছে সরিষার ক্ষেত। অনেক ক্ষেত্রে মধু সংগ্রহ করার জন্য বাক্স দেয়া হয়েছে। এতে দু’দিক থেকে অর্থনীতি ভাবে লাভবান হওয়া যাবে।

গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট সাতক্ষীরা- পিরোজপুর জিকেবিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, সরিষা চাষ করে কৃষক লাভবান হচ্ছে। ভালো দামে বিক্রি করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি করছেন। এ অঞ্চলের কৃষকরা সরিষা চাষ করে অর্থনৈতিক ভাবে ঘুরে দাড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা কোন জমি পতিত রাখা যাবেনা । তারই নির্দেশনা অনুযায়ী এই অঞ্চলের পতিত জমি ব্যাবহারে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে এসআরডিআই অংগ প্রশিক্ষন,সার ও মাটি ব্যাবহার সহায়িকা প্রদান এবং বিনামুল্যে সার,বীজ ও কৃষি উপকরন বিতরন করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহ প্রদান করা হয়েছে।


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ