খোঁজ মিলেছে ৩ সমন্বয়কের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খোঁজ মিলেছে ৩ সমন্বয়কের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র দুই সমন্বয়ক ও এক সহ-সমন্বয়কের খোঁজ মিলেছে। তারা হলেন সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এবং সহ-সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত।

বুধবার (২৪ জুলাই) দুপুরের পর থেকে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের খবর জানান।

এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আন্দোলনের তিন সমন্বয়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তাদের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন অন্য সমন্বয়করা।

তার আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে শুক্রবার (২০ জুলাই) মধ্যরাতে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। এ বিষয়ে নাহিদের ছোট ভাই নাফিজ ইসলাম জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের নন্দিপাড়া থেকে তার ভাইকে আটক করে ডিবি। যদিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ডিবি।

পরে নাহিদ অজ্ঞান অবস্থায় রবিবার (২১ জুলাই) ভোরে পূর্বাচলের একটি রাস্তায় নিজেকে আবিস্কার করেন এবং দুপুরের দিকে তিনি একটি হাসপাতালে ভর্তি হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ