গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক আইসিইউতে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নুরকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, সংঘর্ষের পর আহত নুরুল হক নুর প্রথমে ওসিসির এক নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানান, ৪৮ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।

এর আগে রাত ১১টার দিকে নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে আনা হয়। রাত সোয়া ১১টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও হাসপাতালে উপস্থিত হন। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে থাকেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ