গণতন্ত্রকে হত্যা করে নিজেদের আখের গুছিয়েছে আ.লীগ: মো. রহমাতুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্রকে হত্যা করে নিজেদের আখের গুছিয়েছে আ.লীগ: মো. রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গণতন্ত্রকে হত্যা করে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র জাতীয় ১ নং সদস্যও।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নগরীর আমানতগঞ্জ এলাকার ইসলামিয়া কলেজ মাঠে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি। এ সময় আবু নাসের বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করে বারবার অবৈধভাবে সরকার গঠন করেছিল। মানুষকে জিম্মি করে দেশজুড়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়েছে দীর্ঘ বছর ধরে।

কিন্ত বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই দেশ ও মানুষ ছিল নিরাপদে ছিল। মানুষকে দেওয়া ওয়াদা বারবার রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর খুনী হাসিনা রাতের ভোটের মাধ্যমে অবৈধভাবে সরকার গঠন করে বারবার মানুষের সাথে বৈঈমানী করেছ।

নাসের বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মো. আনোয়ার হোসেন টিটুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ন আহবায়ক জাহিদুর রহমান রিপনসহ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ