গণতন্ত্রে ফিরে যেতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্রে ফিরে যেতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপি’র আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ১৬ বছর দেশের উপর একটা স্বৈরশাসনের পেতাত্মা চেপে বসেছিল। তারা ক্রীড়াঙ্গন, সাংস্কৃতি অঙ্গন সহ বিনোদনের অন্য সকল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ সৃষ্টি করে দিল। আমরা যেন সেই সুযোগ গ্রহণ করি খেলাধুলা সংস্কৃতি সামাজিক জীবন শিক্ষা সহ সব ক্ষেত্রেই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই।

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি জেলার বিএনপি’র আটটি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছে দিনাজপুর জেলা বিএনপি এবং পঞ্চগড় জেলা বিএনপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম শরিফসহ ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

উদ্বোধনের আগে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধ্যাহ্ন বিরতির সময় ঠাকুরগাওয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ইত্যাদিতে প্রকাশিত গানটির তালে তালে নিত্য পরিবেশন করে স্থানীয় নৃত্য শিল্পরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ