গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

 

সরকারবিরোধী আন্দোলন কিভাবে আরও জোরালো করে ত্বরান্বিত করা যায় সেই উপায় খুঁজতে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথে সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা জানান।

টুকু বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের মধ্যে কোনো উদ্যোগ নেই। এমন পরিস্থিতিতে সরকার শুধু একটি দিকে মনোনিবেশ করেছে, কিভাবে বিরোধী দলের আন্দোলন দমন করা। জনগণের কল্যাণের চিন্তা না করে সরকার বিরোধীদল দমনে মামলা হামলা চালিয়েছে যাচ্ছে। এ জিনিসগুলো সরকার করে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আন্দোলন আরও কিভাবে জোরদার করা যায়, কিভাবে ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, আজকের বৈঠকে যুগপৎ আন্দোলন নিয়ে সামষ্টিকভাবে পর্যালোচনা হয়েছে। কেননা, দেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে ঠেকে গেছে। দ্রব্যমূল্য বাড়তে বাড়তে আকাশচুম্বি হয়ে গেছে। সরকার বেসামাল হয়ে গেছে। জনগণের কল্যাণের চিন্তা না করে সরকার বিরোধীদল দমনে মামলা হামলা চালিয়ে যাচ্ছে।

গণতন্ত্র মঞ্চের হাসনাত কাইয়ুম বলেন, এটা আমাদের নিয়মিত বৈঠক। আগের বিষয়গুলো রিভিউ করেছি। বিএনপি ও গণতন্ত্রের মঞ্চের মধ্যে যে যুগপৎ আন্দোলনের ধারা তা আগামীতে কতটুকু বেগবান করা যায়, কিভাবে আরও কাছাকাছি আনা যায়, কিভাবে আমরা একটা যৌথ ঘোষণার দিকে যেতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম নিয়ে পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করি, এই কাজের ভেতর দিয়ে পরবর্তীতে আমাদের কর্মসূচির মধ্য দিয়ে দেশে সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও সামনে রমজানে যে সিন্ডিকেট এগুলো মোকাবেলা করে ১০ দফা দাবিতে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে- সে বিষয়ে আলোচনা করা হয়েছে।

অন্যদের মধ্যে বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যদিকে গণতন্ত্র মঞ্চের সদস্য মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবুল অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ