গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি লিয়াঁজো কমিটির বৈঠক চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি লিয়াঁজো কমিটির বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচী নিয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির লিয়াঁজো কমিটির নেতৃবৃন্দ বৈঠকে বসেছেন।

সোমবার (১০ জুলাই) বিকেল সোয়া তিনটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

অন্যদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে প্রতিনিধি দলে আরো আছেন জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ