গণপ্রজাতন্ত্রীবাংলাদেশকেই ডান্ডাবেড়ি পরানো হয়েছে: আ স ম রব - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রীবাংলাদেশকেই ডান্ডাবেড়ি পরানো হয়েছে: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ

 

হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো অবস্থায় মায়ের জানাজা পড়াতে ইউনিয়ন বিএনপির সভাপতিকে বাধ্য করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তারা সব গায়েবি মামলা দ্রুত প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্ষমতার প্রচণ্ড উন্মত্ততায় সরকার কার্যত মুক্তিযুদ্ধের চেতনার হাতে ‘হাতকড়া’ আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে ‘ডান্ডাবেড়ি’ পরিয়ে দিয়েছে।

‘এটা বিরোধী রাজনীতির প্রতি কর্তৃত্ববাদী সরকারের চরম জিঘাংসার বহিঃপ্রকাশ। এ ধরনের সংবিধানবহির্ভূত এবং অমানবিক ঘটনায় সরকার মোটেই অনুতপ্ত নয়; বরং সব নিষ্ঠুরতা এবং বীভৎসতাকে সরকার গৌরবজনক মনে করে।’

জেএসডির দুই নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে সরকার সব অবৈধ কর্মকাণ্ড, নিষ্ঠুরতা ও বীভৎসতাকে ন্যায্যতা প্রদানের অপচেষ্টা করে যাচ্ছে এবং বেশ কিছু তাঁবেদার দল, সংগঠন ও ব্যক্তি- স্তাবকতার মাধ্যমে সরকারের সব অন্যায্য, অমানবিক ও অগণতান্ত্রিক কার্যকলাপকে অব্যাহত সমর্থন দিয়ে রাষ্ট্রকে গভীর সংকটে নিপতিত করছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ