গণফোরামের ১০১ সদস্যের কমিটি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণফোরামের ১০১ সদস্যের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ

 

ড. কামাল হোসেনকে সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করেছে গণফোরাম। শনিবার (১৭ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে এই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।

সভাপতি পরিষদ সদস্য, এডভোকেট এ এইচ এম খালেদুজ্জামান, ড. কামাল হোসেন, মফিজুল ইসলাম খান কামাল, এড্‌ভোকেট এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান এম.পি., এড্‌ভোকেট আবদুল আজিজ, এডভোকেট শান্তিপদ ঘোষ, এডভোকেট আ ও ম শফিকউল্লাহ, মেজবাহ উদ্দীন আহমেদ, এডভোকেট মোমেন চৌধুরী, মোশতাক আহমেদ, ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ, এডভোকেট সেলিম আকবর, এডভোকেট সুরাইয়া বেগম, এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, হারুনুর রশীদ তালুকদার, এডভোকেট ইসমাইল হোসেন, ফরিদা ইয়াছমিন।

কোষাধ্যক্ষ শাহ মো. নূরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক দুই জন হলেন মো. মাহফুজুর রহমান ও শফিউর রহমান খান বাচ্চু। সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. ইয়াছিন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ ওয়াহাব।

তথ্য ও গণমাধ্যম সম্পাদক নাজমুল ইসলাম সাগর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক বকুল ইমাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমেনা আহমেদ মুমু, সংস্কৃতি সম্পাদক ড. নীলিমা পারভীন, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট শরীফুল ইসলাম সজল, যুব ও ক্রীড়া সম্পাদক তৌফিকুল ইসলাম পলাশ, আন্তর্জাতিক সম্পাদক মো. নবাব আলী, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক (নওগা), শ্রম সম্পাদক রফিকুল ইসলাম রতন (গাজীপুর), মহিলা সম্পাদক সাহিদা ইসলাম শিল্পী (ঢাকা), সমাজসেবা সম্পাদক মো. আলী লাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ