গণভোটের বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ দিতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গণভোটের বিষয়ে রাজনৈতিক মতভেদে উপদেষ্টা পরিষদে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানান আসিফ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান জানানো হয়।
জনতার আওয়াজ/আ আ