গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে।

সোমবার (১৫ জুন) সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

যেই ১৬ জুন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল সেই দিনকে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন করার আহ্বান জানান তিনি।

গণমাধ্যম প্রতিষ্ঠানকে সভ্যতার সঙ্গে প্রতিযোগিতার সামঞ্জস্য রাখতে হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও কিন্তু দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়া, গণমাধ্যম কমিশন গঠনের তৎপরতা বেগবান হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ