গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তাহে ক‌মিশন গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তাহে ক‌মিশন গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা না‌হিদ ইসলাম জানিয়ে‌ছেন, গণমাধ‌্যমের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তা‌হে এক‌টি ক‌মিশন গঠন করা হ‌বে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বি‌কে‌লে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবনের সম্মেলন কক্ষে সংবাদপ‌ত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন‌্যান‌্য অংশীজ‌নের সঙ্গে ম‌ত‌বি‌নিময় সভায় তিনি একথা জানান।

সংবাদপত্র শি‌ল্পে অনেক সমস‌্যা র‌য়ে‌ছে মন্তব্য করে না‌হিদ ইসলাম ব‌লেন, অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডি‌জিটাল করার প্রক্রিয়া চল‌ছে। এ সময় গণহত্যায় জড়িত পত্রিকা বা সাংবাদিকদের বিচার করা হবে ব‌লেও জানান তথ‌্য উপ‌দেষ্টা। পরে সংবাদপ‌ত্রের সম্পাদকরা তা‌দের নানা সমস‌্যার কথা তু‌লে ধ‌রে তা সমাধানের দাবি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ