গনমানুষের ভাগ্য উন্নয়নেরজন্য কাজ করছে বিএনপি ভালুকায় এড. টুটুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গনমানুষের ভাগ্য উন্নয়নেরজন্য কাজ করছে বিএনপি ভালুকায় এড. টুটুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির অন্যতম সদস্য এবং জেলা পিপি এড.আনোয়ার আজিজ টুটুল বলেছেন বিএনপি উন্নয়নমুখী রাজনীতিতে বিশ^াষ করে পশ্চাৎপদতায় নয়। একটি দল কখায় কথায় পিছনে চলে যায় অথচ পিছন ফিরে দেখলে গুম,খুন,লুটপাট,ভোটচুরি ভোট ডাকাতি ছাড়া তাদের কোন ভাল ইতিহাস নেই। অপরদিকে বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ^াষ করে।দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। মানুষের আয়ের উৎস বৃদ্ধিকল্পে বিএনপি যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করে। টুটুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃনমুল ও ছিন্নমুল মানুষের ভাগ্য পরিবর্তনে ৩১দফা কর্মসুচী ঘোষনা করেছেন। ক্ষমতায় গেলে ৩১দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি সবাইকে বিএনপির পাশে থাকার আহবান জানান। শুক্রবার বাদ জুম্মা ভালুকা উপজেলা পরিষদ মসজিদ চত্বরে উপস্থিত হতদরিদ্রদের মাঝে শাড়ি,লুঙ্গি বিতরন কালে উপস্থিত লোকজনকে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য সানাউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোকসেদুল ইসলাম ইকবাল, যুবদল নেতা ফকির মামুন, পৌর যুবদল নেতা রাকিব শেখ, সেচ্ছাসেবকদল নেতা ফরহাদ, সোহাগ, শাজাহান, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশিকুজ্জামান আশিক, ছাত্রনেতা আরিফুজ্জামান পারভেজ, সেচ্ছাসেবক দল নেতা জান্নাতুল ইসলাম, আলামিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ