গাইবান্ধায় যুব অধিকার পরিষদের সভায় হামলা, আহত ৮ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধায় যুব অধিকার পরিষদের সভায় হামলা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় গণ অধিকার পরিষদের যুব সংগঠন ‘যুব অধিকার পরিষদ’এর নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আটজন নেতাকর্মী আহত হন। আহতদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত নেতাকর্মীরা জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে শহরের পৌরপার্কের বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তারা গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা করে। সভা শেষের দিকে দুপুর সাড়ে ১২টার সময় দুর্বৃত্তরা তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায়। এতে আটজন নেতাকর্মী আহত হন। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকী পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব সাওয়াত হোসেন জানান, তারা শান্তিপূর্ন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করছিলেন। সভার শেষ মুহূর্তে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত লাঠি সোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে ৮ নেতাকর্মী আহত হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ নিয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ