গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ

 

গাইবান্ধায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেয় হয়।

এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেও সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই অবৈধ সরকারের পতন হবে। তাদের পতন না হওয়া পর্যন্ত গাইবান্ধা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে থাকবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিমসহ অনেকেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ