গাজায় চিরতরে বন্ধ হোক ইসরায়েলি বাহিনীর বর্বরতা: আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজায় চিরতরে বন্ধ হোক ইসরায়েলি বাহিনীর বর্বরতা: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চিরতরে এই বর্বরতা বন্ধ হোক, এমন প্রত্যাশা করে গাজায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি গাজার মজলুম জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা এবং সমর্থন জানান।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে এক আলোচনা সভায় গাজার মানুষের প্রতি এই সহমর্মিতা ও সমর্থন জানান আসিফ মাহমুদ।

ক্রীড়া উপদেষ্টা বলেন, “আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে।”

গাজার জনগণের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, পৃথিবী থেকে সকল মানবতাবিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হোক। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখেছি, তা কখনই মেনে নেওয়া উচিত নয়।”

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বক্তব্যে গাজার জনগণের প্রতি বাংলাদেশের একাত্মতা প্রকাশ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে মানবাধিকারের প্রতি আরও গুরুত্বারোপের আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ