গান গাইলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিমি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গান গাইলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিমি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের পাশাপাশি গানেও তার দক্ষতা রয়েছে। যদিও এত দিন বিষয়টি অপ্রকাশ্য ছিল, এবার তা প্রকাশ্যে এল। ছোটবেলা থেকেই গান শিখেছেন হিমি। এবার অভিনেত্রীর কণ্ঠে গান শুনতে পাবেন তার ভক্তরা।

এবারের ঈদুল ফিতরের চাঁদরাতে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় নাটক ‘পরাণ পাখি’। এতে জুটি বেঁধেছেন হিমি এবং নিলয়। নাটকটিতে প্রথমবারের মতো গান গাইলেন জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটকে তার সহশিল্পী নিলয় হলেও গানে কণ্ঠ মিলিয়েছেন আভরাল সাহির। ‘পরাণ পাখি’ শিরোনামে এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।

প্রথমবার গান গাওয়া নিয়ে উচ্ছ্বসিত হিমি। তার কথায়, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিল বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

ঈদের দিন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও বিদেশি একাধিক অ্যাপে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ