গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় স্থানান্তর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘এরশাদ উল্লাহ ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রামের বায়েজিদের চালিতাতলী এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। ঘটনার পরপরই তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ