গোলাপগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৪, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৪, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
গোলাপগঞ্জ পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণ রোধ ও দেশের মানুষের জন্য নির্মল বাতাস নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫কোটি বৃক্ষরোপন কর্মসূচি সফল করতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু মিয়ার সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

মঙ্গলবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক সাফওয়ান আহমদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

এদিকে ঢাকাদক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (নগর) ১২টায় ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড সভাপতি সামসুদ্দিন সমসের সভাপতিত্বে উপজেলা বিএনপি নেতা আজিজুর রহমান খানের সঞ্চালনায় ৩ শতাধিক ফলজ এবং সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১টায় ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজির উদ্দিনের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এহইয়া আহমদ দুলালের সঞ্চালনায় ফলজ ও বনজ ৬শতাধিক ফলজ ও বনজ গাছ রোপন ও বিতরণের সময় এসব স্থানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

বৃক্ষরোপন ও বিতরণের সময় উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিনহাজুর রহমান, দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুমা বেগম, যুক্তরাজ প্রবাসী সাবেক ছাত্রনেতা সুলতান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আজিজুর রহমান খান, ঢাকাদক্ষিণ ইউপি সদস্য রেজাউল করিম রাজু, শ্রম বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ, খন্দকার মাহতাবুর রহমান, কাজী শিমুল, সাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহসভাপতি কামরুল হাসান, ঢাকাদক্ষিণ ইউনয়িন বিএনপি নেতা মাসুদ আহমদ, রুহুল আমিন, হাফিজ সুয়েব খান, ফয়ছল আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ