গোলাপগঞ্জে মালামালসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে মালামালসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বুধবার বিকেল ৪টায় গোলাপগঞ্জে ডাকাতির মালামাল সহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির মালামাল, নগদ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম একটি প্রেস ব্রিফিং এ তিনি বলেন, বুধবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে এস আই পার্থ সারথি দাস, এস আই হাফিজুর রহমান সহ একদল পুলিশ সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২টি স্বর্নের আংটি একটি স্বর্নের লকেট সহ চেইন, রুপার ১টি চেইন, ২টি আংটি, ২টি নুপুর, ১টি ল্যাপটপ, একটি স্মার্ট মোবাইল ফোন, নগদ সাড়ে ৩২ হাজার টাকা সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার ও একটি পিক আপ গাড়ি জব্দ করা হয়।

তিনি আরো জানান, এই ডাকাত দল গত ১৯ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে দোলাল আহমদ নামের এক ব্যাক্তির বাড়িতে হানা দেয়। এই ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল সুদিশ চন্দ্র দাস, পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ