গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকদলের কমিটি ঘোষনা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকদলের কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে শ্রমিকদলের ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর গোলাপগঞ্জ পৌর মিলনায়তন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ।
প্রধান অতিথি তার বক্তব্যে নুরুল ইসলাম আবুল হোসেনকে সভাপতি, রাজু আহমদ তুরুকে সাধারণ সম্পাদক ও তাহের আহমদ এনুকে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক করে গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি এবং আতাউর রহমান আতাকে সভাপতি, শাহজাহান আহমদকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ পৌর শ্রমিকদলের কমিটির ঘোষনা দেন।
সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু সঞ্চালনায় প্রধানবক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিলেট জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত, মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী।
এছাড়াও উপজেলা, পৌর শ্রমিক দল ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ