গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাংগঠনিক সভা গতকাল রোববার বিকেলে স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমদ আবেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবীর মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মো. নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য লাহিন চৌধুরী, দিহান আহমদ হারুন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহির আলী। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদ আহমেদ জামিল, শিপু আহমদ,মাজেদ আহমদ,সদস্য বদরুল ইসলাম, জাভেদ আহমদ, কয়েস আহমদ, আরিফ আহমদ দিলু, শাকিল আহমদ মিলন, জাহাঙ্গীর আলম, রহমত আলী, রিমন আহমদ, মুরাদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ, সাইদুল হক,আবুল আহমদ,লুকমান আহমদ,সদস্য জাহেদ আহমদ, মাহমুদ হাসান চৌধুরী সেলিম,সাদিক আহমদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ