গোলাপগঞ্জ শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের জনসভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয়। জনগণ বিগত দেড় দশক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিপ্লব পরবর্তী সময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে জরুরী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনে বিলম্ব ও অনির্বাচিত সরকারের শাসন দীর্ঘায়িত হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নে একটি সমৃদ্ধ দেশ জাতি ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।’সিলেট পর্যটন প্যাকেজ

তিনি সোমবার (২৭ জানুয়ারি) রাতে গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর বাজারে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন সভাপতি শামছুল ইসলাম গেদাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ আব্দুল গফুর, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন আহমদ, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদীন জামিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মওদুদ চৌধুরী হোসেন সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার রিপন আহমদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাবেদুর রহমান রিপন, ওয়ার্ড বিএনপি নেতা মঈজ উদ্দিন, সামছুল ইসলাম, ফুল মিয়া, জাবের আহমদ, শিপন আহমদ, আবুল কালাম, সালাউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদ ও সেলিম আহমদ প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ