গোসাইরহাটে আ’লীগের সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বহিঃস্কার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৫, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৫, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি ॥ গোসাইরহা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেওয়ান মোঃ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল আউয়ালকে বহিঃস্কার করেছে জেলা আওয়ামীলীগ। বুধবার গোসাইরহাট উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের যৌথ সভায় এ সিদ্ধান্ত দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক। জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারন সম্পাদক অনর কুমার দে স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বহিঃস্কারের খবর জানিয়ে দেন। বুধবার সকাল ১১টায় গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজান সিকদার।এ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার,সাধারন সম্পাদক অনল কুমার দে,নৌকা মার্কার প্রার্থী জাকির হোসেন দুলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক পিন্টু,সাংস্কৃতিক সম্পাদক সফিকুল ইসলাম রাঢি,জেলা যুব মহিলা লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা আকতার। এ ছাড়া স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৭ জুলাই গোসাইরহাট পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
জনতার আওয়াজ/আ আ