গোসাইরহাট পৌরসভা নির্বাচনে আবদুল আউয়াল সরদার মেয়র নির্বাচিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোসাইরহাট পৌরসভা নির্বাচনে আবদুল আউয়াল সরদার মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ দীর্ঘ ১৮ বছর পর জেলার গোসাইরহাট পৌর সভার নির্বাচন সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। পুলিশ,আনসার র‌্যাব,বিজিবিসহ গোয়েন্দা সংস্থার লোকজন ও সিভিল প্রশাসনের সহায়তায় কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন শেষ হয়। এতে মোট ৮ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনে ১৪ জন ও সাধারন আসনে কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করেছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮হাজার ১৮১ ভোট। এ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ মার্কা) আবদুল আউয়াল সরদার ৬৭৭ ভোট বেশী পেয়ে নৌকার প্রার্থী জাকির হোসেন দুলালকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৬৭২ ভোট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ