গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুলেলেন জেরিন খান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুলেলেন জেরিন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

প্রতারণার অভিযোগে অভিযুক্ত বলিউড অভিনেত্রী জারিন খান। লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেননি। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হল সালমান খানের নায়িকা জারিন খানের বিরুদ্ধে। আর এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ জারিন খান।

এক সংবাদমাধ্যমে জারিন খান জানান, ”আমি সত্যিই হতবাক। আমি নিশ্চিত এর কোনও সত্যতা নেই। আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। পুরো বিষয়টা না জেনে এখনই কোনও মন্তব্য করতে চাই না।”

প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে শিকে ছেড়েন জারিন। অনেকেই অভিনেত্রীর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন সেইসময়ে। তখন সদ্য ভাইজানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছে। সালমানের হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তিনি। তবে পর পর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান জারিন। বর্তমানে সিনেপর্দায় তাঁকে দেখা যায় না সেরকম। এবার বলিউডের সেই অভিনেত্রীর বিরুদ্ধেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হল।

শিয়ালদহ আদালতে জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার কাড়ি কাড়ি টাকা নিলেও কলকাতায় আসেননি। উলটে যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছতে থাকেন। শুধু তাই নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকি দেন, “কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ