গ্রেফতারের পর মুক্তি : সব অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৮:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৮:৫৬ পূর্বাহ্ণ

সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেয়ার মামলার শুনানিতে আনা ৩৪টি অভিযোগে সবকটিতেই নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি সেইসাথে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্রাগকে ‘অপরাধী’ হিসেবে অভিহিত করে বলেন, তার উচিত পদত্যাগ করা, নয়তো তার বিচার করা হবে।
ট্রাম্প অভিযোগ করেন, ‘অর্থ প্রদান মামলার বিচারক জুয়ান মারচানও তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব করছেন। আমি একজন ট্রাম্প-বিদ্বেষী বিচারক পেয়েছি, যার রয়েছে ট্রাম্পবিদ্বেষী স্ত্রী ও পরিবার।’
ট্রাম্প আরো বলেন, ‘আমি একমাত্র যে অপরাধ করেছি তা হলো নির্ভীকভাবে ওইসব লোকের হাত থেকে দেশকে রক্ষা করা, যারা একে ধ্বংস করতে চেয়েছিল।’
জনতার আওয়াজ/আ আ