চকরিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চকরিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সালাউদ্দিন আহমদ বলেন, চকরিয়া-পেকুয়ায় বিএনপি সরকারের সময় ব্যাপক উন্নয়ন হয়েছিল। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৯৪ জন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ