চট্টগ্রামে স্বাধীনতা কনসার্ট”সবার আগে বাংলাদেশ”এর ভেন্যু পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা কনসার্ট “সবার আগে বাংলাদেশ” আগামী ১১ এপ্রিল বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
এই কনসার্ট সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার, ৩ এপ্রিল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম খেলার মাঠ পরিদর্শন করেন বিএনপি যুগ্ন মহাসচিব, “সবার আগে বাংলাদেশ” এর সভাপতি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম সিটি করপোরেশন মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু,চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক এরশাদ উল্লাহ,সদস্য সচিব নাজিমুর রহমানসহ সবার আগে বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ