চট্টগ্রাম মহানগর মহিলা দলের ১৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ ১:০৯ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী মহিলা দল-চট্টগ্রাম মহানগর শাখার ১৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হেলেন জেরিন খান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মনোয়ারা বেগম মনিকে সভাপতি এবং জেলী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে মহিলা দল-চট্টগ্রাম মহানগর শাখার ১৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটি অনুমোদন করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

জনতার আওয়াজ/আ আ