চরফ্যাশনে হাজারীগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চরফ্যাশনে হাজারীগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ৮:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ৮:৫২ পূর্বাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) রাতে চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির ও সদস্য সচিব কামরুজ্জামান শাহীনের স্বাক্ষরিত এ আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে এম এ মাজেদ ডাঃ কে আহ্বায়ক ও মো. কামরুল ইসলামকে সদস্য সচিব এবং মো. নাঈম সিকদার, মো. আব্বাস হাওলাদার, মো. ইউসুফ পাটওয়ারী, মো. ইসমাইল, মো. শহীদ, মো. কবির ডাঃ, মো. সফিউল্লাহ সরকার, মো. আরিফ ও মো. রাব্বানীকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ প্রতিনিধির সাথে আলাপকালে হাজারীগঞ্জ ইউনিয়নের নতুন আহ্বায়ক এম এ মাজেদ ডাঃ ও সদস্য সচিব মো. কামরুল ইসলাম বলেন, সকলের ভালোবাসায় সামনের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, চরফ্যাশন-মনপুরার মা,মাটি ও স্থানীয় সন্তান আমাদের রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে যা যা করা লাগে সবই আমরা করবো ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ