চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরস্থান বিএনপিতে নেই - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরস্থান বিএনপিতে নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি ঃ একটি ঘটনাকে কেন্দ্র করে গেল কয়দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ¦ মোর্শেদ আলমকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।শুক্রবার বিকেলে ভালুকা প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলন আহ্বান করে এ অভিযোগ করেছেন। তারা অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন,মোর্শেদ আলম কখনোই কোন চাঁদাবাজ সন্ত্রাসীদেও আশ্রয় প্রশ্রয় দেন না।তিনি প্রকাশ্যে দলীয় সমাবেশে এ ব্যাপারে তার জিরো চলারেন্স নীতি সাবর সামনে ঘোষনা করেছেন।তারপরও গত কয়দিন ধরে একটি মহল বিভিন্ন ফেক আইডি ব্যাবহার করে মুর্শেদ আলমকে নিয়ে নানা বিতর্ক ছড়ানোর চেষ্টা করছে যা শুধু মিথ্যাই নয় কাল্পনিক।আমরা এ বিষয়ে আমাদেও অবস্থান পরিস্কার করে বলতে চাই কোন সন্ত্রাসীর স্থান বিএনপিতে নেই।আইন তার নিজস্ব গতিতে চলবে।যে ঘটনাকে কেন্দ্র করে এ গুলো লিখা হচ্ছে ওই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেফতার করা হোক। মোর্শেদ আলম এ ঘটনা জানেন না আমরাও কেউ জানি না।ওদের সাথে আমাদের কেউ সম্পৃক্ত নয়। সম্মেলনে লিখিত পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ বিভিণœ প্রশ্নের উত্তর দেন উপজেলা বিএনপির আরেক যুগ্ম অঅহ্বায়ক মজিবর রহমান মজু।এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ