চাকসুতে ‘কারচুপি চেষ্টার’ প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের অবস্থান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাকসুতে ‘কারচুপি চেষ্টার’ প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ২:২০ পূর্বাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) কারচুপি চেষ্টার প্রতিবাদে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়বাদী ছাত্রদল। বুধবার (১৫ অক্টোবর) রাতে তারা এই কর্মসূচি পালন করে। অন্যদিকে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদলের একাংশ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন যুগান্তরকে বলেন, চাকসু নির্বাচনে দিনব্যাপী নানা ধরনের অনিয়মের খবর পেয়েছি আমরা। তবে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি। একইসঙ্গে চাকসুতে সত্তর শতাংশের মতো ভোট পরেছে কিন্তু এই স্বল্প ভোটারের ভোট গুনে নাকি আগামীকাল (বৃহস্পতিবার) ফল প্রকাশ করা হবে। যাতে জাহাঙ্গীরনগরের মতো ভোট গণনায় কোনো অনিয়ম না করতে পারে তার প্রতিবাদে আমারা শাহবাগে অবস্থান নিচ্ছি।

এর আগে শাহবাগ থেকে ছোট একটি মিছিল বের করে ছাত্রদলের একাংশ। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস প্রার্থী পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম, ছাত্র পরিবহণ সম্পাদক পদের প্রার্থী সাইফউল্লাহসহ ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ উপস্থিত ছিল।

জানতে চাইলে সাইফ বলেন, চাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আমরা এই মিছিল করেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ