চাকসু নির্বাচন : ভিপি, জিএস পদে এগিয়ে ছাত্রশিবির, এজিএসে ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাকসু নির্বাচন : ভিপি, জিএস পদে এগিয়ে ছাত্রশিবির, এজিএসে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাত দেড়টার সর্বশেষ তথ্যে জানা গেছে, চাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং এজিএস পদে জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে রয়েছে। তিনটি হল ও একটি হোস্টেলের ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন এক হাজার ৭৮ ভোট, আর শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন এক হাজার ৭৩৫ ভোট। আর জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব পেয়েছেন এক হাজার ৬৯০ ভোট, জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ৬৯৯ ভোট। আর এজিএস পদে ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন এক হাজার ৪৪২ ভোট।

আর শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন এক হাজার ২৭ ভোট।
অতীশ দীপঙ্কর ও সোহরাওয়ার্দী হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ফলাফলে ভিপি ও জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। আর এজিএস পদে ছাত্রদলের প্রার্থী এগিয়ে রয়েছেন।

গতকাল বুধবার রাত ১টা পর্যন্ত ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। তবে যেসব হলে ফলাফল ঘোষণা করা হয়নি, সেসব হলে ভোটার বেশি হওয়ায় ফলাফল এদিক-সেদিক হতে পারে।
এর মধ্যে চাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬৮০ ভোট। শিবিরের ইব্রাহিম রনি পেয়েছেন এক হাজার ৪৮৮ ভোট।

জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবীব পেয়েছেন এক হাজার ৪০৪ ভোট আর ছাত্রদলের শাফায়েত হোসেন ৪৫৮ ভোট পেয়েছেন। এজিএস পদে ছাত্রদলের তৌফিক পেয়েছেন ৯৬৮ ভোট, শিবিরের মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।
এ ছাড়া অতীশ দীপঙ্কর হলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম রনি পেয়েছেন ৯০ ভোট। ৯০ ভোট পেয়েছেন গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত ধ্রুব বড়ুয়া।

অন্যদিকে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ১৬৪ ভোট। একই পদে গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত প্রার্থী সুদর্শন চাকমা পেয়েছেন ১৩১ ভোট, আর ছাত্রশিবির সমর্থিত সাঈদ বিন হাবীব পেয়েছেন ৮৩ ভোট। এজিএস পদে ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান পেয়েছেন ২৬৬ ভোট। একই পদে ছাত্র ফেডারেশন ও স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি সমর্থিত পলাশ দে পেয়েছেন ৬২ ভোট আর গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত জাকিরুল ইসলাম পেয়েছেন ৫৭ ভোট।
গত রাত সোয়া ১২টার দিকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. এনায়েত উল্যা পাটওয়ারী। সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে এই ফল ঘোষণা করা হয়।
সূর্য সেন হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ১৪১ ভোট পেয়েছেন, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহিম হোসেন পেয়েছেন ১৩০ ভোট। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব পেয়েছেন ১৭৫ ভোট, ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট। আর এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ১৭০ ভোট। শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।

চারুকলার হোস্টেলে ১৫৪ শিক্ষার্থীর মধ্যে ১২৪ জন ভোট দিয়েছেন। ফলাফলে দেখা যায়, হোস্টেলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৩৪ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহিম হোসেন পেয়েছেন ২৭ ভোট। এ ছাড়া বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী ধ্রুব বড়ুয়া ২৬ ভোট পেয়েছেন। জিএস পদে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা ২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট। এদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১১ ভোট। নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ