‘চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে হবে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ ছাত্রমিশনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মাঝে কাজ করতে হবে। সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে তৈরি করতে হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন জামান টাওয়ারের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশন “বৈষম্যহীন সমাজ গঠন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ফারুক রহমান বলেন, চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মাঝে কাজ করতে হবে। সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে তৈরি করতে হবে। কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। তথ্য প্রযুক্তি আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম। তিনি বলেন, আদর্শিক মানুষ গড়ার আহ্বান সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেব।

বৈষম্যহীন সমাজ গঠন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সলিমুল্লাহ একাডেমির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম রাব্বী খান, কেন্দ্রীয় সদস্য মো. ইমন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ