চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ১৮, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ১৮, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল মির্জা আব্বাসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। সেখানে তিনি ডায়াবেটিস, অর্থোপেডিক, নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং শারীরিক পরীক্ষা করাবেন।
আগামী ২৫ মে মির্জা আব্বাসের দেশে ফেরার কথা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ