চিত্রনায়ক ফারুক দেশপ্রেমের পথ দেখিয়েছেন: তথ্যসচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিত্রনায়ক ফারুক দেশপ্রেমের পথ দেখিয়েছেন: তথ্যসচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ

 

বরেণ্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, সংসদ সদস্য হিসেবে দেশ গড়ায় ভূমিকা রেখেছেন এবং চলচ্চিত্রের মাধ্যমে সততা, দেশপ্রেম ও ন্যায়ের পথ দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে কিংবদন্তি চিত্রনায়ক ফারুকের মরদেহ রাজধানীর তেজগাঁওয়ে তার পঞ্চাশ বছরের কর্মকেন্দ্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আনা হলে সরকারি সফরে বিদেশে অবস্থানরত মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং মন্ত্রণালয়ের সকলের পক্ষে সচিব প্রয়াতের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তিনি ফারুকের জানাযায় অংশ নেন।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, প্রয়াত এ তারকা দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিবেশক হিসেবেও সিনেমা অঙ্গণে অবদান রেখেছেন। তা তাকে স্মরণীয় করে রেখেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র, সোশ্যাল ও নিউমিডিয়া উইংয়ের অতিরিক্ত সচিব ড. মো: জাহাঙ্গীর আলম, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, সম্মিলিত চলচ্চিত্র পরিবারের নেতৃবৃন্দ এবং সদস্য পরিচালক, প্রযোজক, পরিবেশক, শিল্পী, কলাকুশলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং সিনেমা ও তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তারা ফারুকের অন্তিম যাত্রায় শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

উল্লেখ্য, দেশবরেণ্য চিত্রতারকা ফারুক দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুর শোক চলচ্চিত্র অঙ্গন পেরিয়ে সাধারণ মানুষকে ছুঁয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ