চীনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চীনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চীনের গুয়াংডং প্রভিন্সের শেনজেন শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বৃহত্তর চীন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্থানীয় এক হোটেলে বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন কাননের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ওয়ালীউল্লাহ্ এর সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন-সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা আসিফ হক রুপু, শেখ মাহবুবুর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিন, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সালাউদ্দিন রিক্তা, জসিম উদ্দিন, রাকিবুল ইসলাম, খোরশেদ আলম অপু, মনোয়ার বায়েজীদ প্রমূখ।

ইফতার মাহফিলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা এসএম আল-আমিন বলেন, বিএনপি নিয়ে অতীতেও ষড়যন্ত্র চলছে, স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পরেও এখনও ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে স্বৈরাচার হাসিনার দোসরদের যেন কোনভাবেই পুনর্বাসিত হতে না পারে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানিয়ে সাবেক ছাত্রনেতা আসিফ হক রুপু বলেন দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশের মানুষের সঙ্গে চীন শাখার নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

জিয়া পরিবারের সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সভাপতি সাখাওয়াত হোসেন কানন বলেন, আমরা আগামীর রাষ্টনায়ক তারেক রহমানের কর্মী। তার আদর্শে সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী সকল শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করে আমাদের এর প্রমাণ দিতে হবে। আমাদের কাজ করতে হবে দেশের উন্নয়নের অংশীদার হয়ে। চীনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করতে হবে, যেন দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ