চেয়ারম্যান বাবুসহ ৪ আসামি আদালতে, রিমান্ডে ৯ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চেয়ারম্যান বাবুসহ ৪ আসামি আদালতে, রিমান্ডে ৯

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৮, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৮, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বকশীগঞ্জ সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতারকৃত ১৩ আসামির মধ্যে ৯ জনকে চারদিন ও তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার (১৮ জুন) দুপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক তানভীর আহমেদ ৯ জনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার বিকেলে তাদেরকে আদালতে তোলা হয়েছিল। আজ রবিবার তাদের শুনানি হয়।

এতে সুমন (৪৩), মিলন (২৫), তোফাজ্জল (৪০) ও আইনাল হককে (৫৫) চারদিন করে এবং কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), শহিদ (৪০), মকবুল (৪০), ওহিজ্জামানকে (৩০) তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউনুস আলী বলেন, বিচারক দীর্ঘক্ষণ দুই পক্ষের কথা শুনেছেন। তিনি পাঁচজন আসামিকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং চারজনকে চারদিন করে রিমান্ড দিয়েছেন। এদিকে প্রধান আসামি চেয়ারম্যান বাবুসহ চার আসামিকে আজ আদালতে তোলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ