ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৯ টার দিকে শিল্পকলা একাডেমীর সামনে তার উপর এই হামলা করা হয় বলে জানা গেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
জনতার আওয়াজ/আ আ