ছাত্রদলের সাবেক ১১ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের সাবেক ১১ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১১ নেতৃবৃন্দের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল মালেক এবং আজিজুল হক পাটোয়ারী আজিমের

সোমবার (২৪ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় গত ২২ জুন ২০১৯ তারিখে উল্লেখিত নেতৃবৃন্দকে বহিষ্কার করা হয়েছিল। উক্ত বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য উল্লিখিত নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ