ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ,পূর্ব ও পশ্চিম কমিটি বিলুপ্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১৪, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১৪, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জনতার আওয়াজ/আ আ