ছাত্রদল নেতা অনিকের সন্ধান দাবি রিজভীর - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা অনিকের সন্ধান দাবি রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিককে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়া এবং এখনো পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিককে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো পর্যন্ত তার কোনো হদিস মিলছে না।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কতৃর্ক এই ধরনের নির্দয় ও অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বিএনপির এই মুখপাত্র বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জোর করে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর রাষ্ট্রীয় ছত্রছায়ায় এখনো বিরোধী দল নিধনে নানা বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় বিরোধী নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতেই আনিসুর রহমান খন্দকার অনিককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিরোধীদলের মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। আনিসুর রহমান খন্দকার অনিক নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ